Tuesday, October 26, 2021

আমাদের ধর্মবোধ বিশ্বাস ও সংস্কৃতির চেতনা সনাতন

 আমরা বাঙালি।আমাদের ধর্মবোধ বিশ্বাস ও সংস্কৃতির চেতনা সনাতন ; শাশ্বত ও চিরন্তন। যে জাতির জীবনী শক্তি আছে তার আত্মপ্রত্যয় শক্ত বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হয়।তারা নিজের সম্বন্ধে কোনও অপ্রিয় সত্য শুনতে যেমন ভয় পায় না, নিজের দোষ ধরতে সঙ্কোচ বোধ করে না তেমনি অন্যের অন্যায়কেও প্রশ্রয় দেয় না। ভাবী বিপদের আশঙ্কায় বিচলিতও হয় না।প্রতিকারের  হিসাব করতে ভয় পায় না।দুর্বল জাতি নিজের শক্তিতে এতো অবিশ্বাসী হয় যে,বিপদের কথাতেই আতঙ্কিত হয়ে ওঠে।মৃত্যুর আগেই তাদের মৃত্যু ঘটে।মরার আগে মরে যাওয়া বাঙালির শোভা পায় না।বাঙালি সত্যপ্রিয় শান্তিকামী জাতি।  গোয়ার্তুমি করে বিভৎস অত্যাচার, ধর্ষণ, পরধন লুণ্ঠন ও ঠুনকো কারনে নরহত্যা তার শোভা পায় না।সে সহসা অশান্তি কলহ- ঝগড়ায় নিজেকে জড়ায় না।তবে নিজ বাস ভূমে পরবাসী করবার অন্যায় পদক্ষেপকে তুড়ি মেরে সঅধিকার প্রতিষ্ঠা করে।হাজার বছরের ইতিহাস তার প্রমাণ দেয়।এর জন্য ঐক্যের বিকল্প নেই।বাঙালী ঐক্যবদ্ধ হও।তবেই গৌরব অক্ষুণ্ণ থাকবে।

No comments:

Ekadoshi

রাক্ষসী বেলা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা

 সনাতন ধর্মে রাক্ষসীবেলা বলতে মূলত একটি নির্দিষ্ট সময়কে বোঝানো হয়, যা সাধারণত সন্ধ্যা বা গোধূলির সময়কাল।  তিথি-নক্ষত্রের হিসাবে এটি গুরুত...

চারবর্ণের অশৌচ ব্যবস্তা